ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

রাষ্ট্র বির্নিমানে মতুয়া সম্প্রদায়কে অংশীজন করতে গোপালগঞ্জ সংসদীয়   মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনয়ন দিলেন মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৩১ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও বিগত সময়ের বিএনপি সরকারগুলোর মতো ধারাবাহিক রীতি অনুযায়ী সরকার পরিচালিত না করে রাষ্ট্রের সকল স্তরের অংশীজনকে সাথে নিয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে তৎপরতা চালিয়ে যাচ্ছে।এরই আরেক ধাপে উন্নীত হলো তারেক রহমানের সরকার।গত ২০ এপ্রিল,২৬ তারিখ ঘোষণা করা হলো বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনে মনোনীত এমপিদের তালিকা।এতে স্থান পেয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মতুয়া সম্প্রদায় অধ্যুষিত গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুর বাড়ির মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ( শিকদার) ঠাকুরের নাম।এতে প্রমাণিত হয়েছে বিএনপি কৌশলগত কারণে রাষ্ট্র ব্যবস্থায় সকল স্তরের অংশীজনকে সাথে নিয়ে আগামীতে স্বনির্ভর ও গণমূখী কল্যাণকর রাষ্ট্র বির্নিমানে বদ্ধপরিকর।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মতুয়া সম্প্রদায়ের বসবাস। সনাতনী সম্প্রদায়ের সিংহভাগ মানুষই মতুয়া মতাদর্শের। সেই হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মনোনয়ন বোর্ড বর্তমান রাষ্ট্র ব্যবস্থার চলমান বাস্তবতাকে উপলব্ধি করে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন দিয়েছে যা বর্তমান সরকারের দূরদর্শিতাই প্রকাশিত হয়েছে। লক্ষ লক্ষ মতুয়া ভক্তের হৃদয়ে বর্তমান ক্ষমতাসীন সরকার সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম দিবে সেটা নিঃসন্দেহে বলা যায়।

ইতোমধ্যে কয়েকজন এমপি সংসদে দাঁড়িয়ে সনাতনী সম্প্রদায়ের প্রতি যে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তা অতীতে কোনো সরকারের এমপি বা মন্ত্রী কেউই করেনি।যা সনাতনী সম্প্রদায় চিরদিন স্মরণ রাখবে।

মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন দেওয়ায় কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন যা সাময়িক প্রতিহিংসা চরিতার্থ করার নামান্তর। রাজনীতিতে স্থির বা অনড় বলতে কিছু নেই। চলমান পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে চলার নামই রাজনীতি।যে আশা ও প্রত্যাশা নিয়ে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে বিএনপি দলীয় মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন দিয়েছে আমরা আশান্বিত যে, এবারের সংসদে মতুয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি রাষ্ট্র বির্নিমানে মতুয়া সম্প্রদায় নিঃশঙ্ক চিত্তে বর্তমান সরকারকে অব্যাহতভাবে সর্ব প্রকার সহযোগিতা প্রদান করে যাবে ।এতে কোনো সন্দেহ নেই। সুবর্ণা ঠাকুর শুধু গোপালগঞ্জ জেলারই সংসদ সদস্য নয় । সমগ্র বাংলাদেশে বসবাসরত মতুয়া সম্প্রদায় তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে নিরবচ্ছিন্ন কাজ করে যাবেন এই প্রত্যাশা প্রান্তিক জনগোষ্ঠীর।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

রাষ্ট্র বির্নিমানে মতুয়া সম্প্রদায়কে অংশীজন করতে গোপালগঞ্জ সংসদীয়   মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনয়ন দিলেন মতুয়া মাতা সুবর্ণা ঠাকুরকে।

আপডেট সময় : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬