ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ।  নওগাঁয় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই শিশু ধর্ষণেরর অভিযোগ।  বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ২২ নাবিক।   শার্শায় সাংবাদিক হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক আটক। খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার। ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশই যেন সোনার হরিণ: ২হাজার থেকে ২,৫০০ টাকা কেজি, ক্ষুব্ধ ক্রেতারা নাভিশ্বাস, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাগরের নীল জলে নিজেকে খোঁজার নিরন্তর চেষ্টা।

সত্য প্রকাশ করায মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি।

শ্রীমঙ্গল একজন বিএনপি নেতা সাংবাদিক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জাতীয় দৈনিক খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম লিয়াকতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ (চীফ লিগ্যাল এইড অফিসার) আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান।

এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশেষ করে মো. এহসানুল হকের মতো একজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দায়ের অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন এবং স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির শিকার করা হলে তা শুধু ব্যক্তিগতভাবে তার জন্য নয়, বরং পুরো সাংবাদিক সমাজের জন্যই একটি অশনিসংকেত হয়ে দাঁড়ায়।

আমরা মনে করি, এ ধরনের মামলা বা অভিযোগ সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতার উপর অযাচিত চাপ সৃষ্টি করে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, যেখানে সত্য তুলে ধরা এবং জনগণের পক্ষে কথা বলা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পথে এ ধরনের আইনি হয়রানি গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।

এছাড়াও, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে এভাবে মামলার আওতায় আনা হলে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা বিশ্বাস করি, যে কোনো মতপার্থক্য বা অভিযোগের বিষয় শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান হওয়াই শ্রেয়।

অতএব, আমরা জোরালোভাবে এ মামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাই-গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশের পথ সুগম রাখতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী।

সত্য প্রকাশ করায মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি।

আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬