ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গৃহবধূ ঝুনু হত্যা মামলার প্রধান আসামী মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার। ছয় দফা দাবি আদায়ে নাটোরে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ থেকে বিশেষ জ্বালানি কার্ডে মোটরসাইকেলে মিলবে তৈল। অসাম্প্রদায়িক চেতনায় ভাস্বর নববর্ষের আমেজের নতুন সাজে “মিয়ার হাট”। স্বেচ্ছায় রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল। সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: হুমকির মুখে ৮ গ্রাম। শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের সেবা প্রদানে খুশি সাধারণ মানুষ। কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এমপি ভিপি আয়নুল হককে গণসংবর্ধনা।

অসাম্প্রদায়িক চেতনায় ভাস্বর নববর্ষের আমেজের নতুন সাজে “মিয়ার হাট”।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৭ জন সংবাদটি পড়েছেন

বৈশাখী মেলা বা পহেলা বৈশাখ উদ্যাপন এদেশের সর্বস্তরের মানুষের চিত্তবিনােদন ও অনাবিল আনন্দ উৎসবস্থল। কর্মব্যস্ত মানুষ একঘেয়েমি দূর করতে মেলায় আসে। বিভিন্ন পরিচিত অপরিচিত মানুষের সাক্ষাৎ মেলে মেলায়।

সবার মধ্যে এক অদৃশ্য ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে। জাতীয় ঐক্য ও সংহতি দৃঢ় হয়। বৈশাখী মেলার দৃশ্য বড় মনাে মুগ্ধকর। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাটে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। প্রতি বছর অনেক জাঁকজমকভাবে এই মেলা অনুষ্ঠিত হয়।স্থানীয় লোকজনের তথ্যসূত্রে জানা যায় প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

আর এই মেলার বিশেষত্ব হলো পরিবার পরিজন সবাই একত্রিত হওয়া। বাড়ির বিবাহিত মেয়েরা অনেক আনন্দ উৎসাহ মনে বাবার বাড়ির এই মেলায় ছুটে আসে। যারা দূরদূরান্তে থাকেন তাঁরাও আসার চেষ্টা করেন। গ্রামে মেলার সময় পরিবারগুলোতে ঘরে ঘরে ভাজা হয় মুড়ি, মুড়কি ও বিন্নি ধানের খই। তৈরি করা হয় বিভিন্ন পিঠাপুলি। ফলে বড়উঠান ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি যেন ভরে ওঠে আত্মীয়স্বজনে।

বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান লোকজ উৎসব, যা বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখে আয়োজিত হয়।গ্রামীণ মেলায় মাটির শিল্প, বাঁশ ও বেতের সামগ্রী, রকমারি মিষ্টি, জিলাপি, বাতাসা এবং খেলনার দোকান থাকে। এই মেলায় শিশুদের কেনাকাটার ভীড় জমে সবচেয়ে বেশি। চারদিকে পে পো শব্দে মুখরিত হয়ে উঠে। কেনাকাটার যেন বিরাম নেই এই মেলায়। এ যেন বাঙালির প্রাণের মেলা।

জাতি-ধর্ম,বর্ণ ,ছােট-বড় নির্বিশেষে সব শ্রেণীর মানুষ মনের টানে এ মেলায় আসে এবং আনন্দ উল্লাস করে।এ যেন বাঁধাহীন,গন্ডিহীন অসাম্প্রদায়িক চেতনার মিশেলে জমে ওঠা ক্ষণিকের স্বপ্নালয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গৃহবধূ ঝুনু হত্যা মামলার প্রধান আসামী মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার।

অসাম্প্রদায়িক চেতনায় ভাস্বর নববর্ষের আমেজের নতুন সাজে “মিয়ার হাট”।

আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬