ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হোসেনপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার উপজেলার মিষ্টিপট্টি চৌরাস্তা এলাকায় গফরগাঁও ও ভালুকা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলোর বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চালকদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের দোকানেও তদারকি চালানো হয়। ভোক্তা অধিকার ক্ষুণ্ন হচ্ছে কিনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি এবং ব্যবসায়ীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় হোসেনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভা কার্যসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে প্রশাসনের এ ধরনের অভিযান সাধারণ যাত্রী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে এবং অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন,পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোনোভাবেই যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না। যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। একইসঙ্গে বাজার পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ।

আপডেট সময় : ০১:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬