ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ।

রাজৈরে গ্রামীণ রাস্তার বেহাল দশা , ভোগান্তিতে হাজারো মানুষ।

  • এফ আর মামুন
  • আপডেট সময় : ১০:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১০৮ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের জালালখাঁর বাড়ি সংলগ্ন রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যাওয়া এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাটি এখন কর্দমাক্ত এক মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে জালালখাঁর বাড়ি সংলগ্ন অংশে কাঁদার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে।রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী যাতায়াত করে। কর্দমাক্ত রাস্তার কারণে প্রায়ই শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও বই-খাতা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা সারাক্ষণ বার্তাকে জানান, এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খারাপ হওয়ায় কোনো রিকশা, ভ্যান বা জরুরি অ্যাম্বুলেন্স এই পথে আসতে চায় না। এছাড়া হাট-বাজার থেকে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় তাদের এই ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মোবাইল:০১৭১১৩৭৯৭১৫

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ।

রাজৈরে গ্রামীণ রাস্তার বেহাল দশা , ভোগান্তিতে হাজারো মানুষ।

আপডেট সময় : ১০:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬