ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার। বগুড়া,ডিও লেটার জমা দিতে গিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১। দিনাজপুর কাহারোল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ইশতিয়াক আহমেদ। যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৫ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লায় লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি কাভার্ড ভ্যানে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন,২৬) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনিসুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যানবাহন মনে হলেও পরে বিস্তারিত অনুসন্ধানে বিপুল পরিমাণ ইয়াবার চালানের সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত অভিযানের মাধ্যমে এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানে এটি সাম্প্রতিক সময়ে কুমিল্লায় অন্যতম বড় ইয়াবা উদ্ধারের ঘটনা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ ।

আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬