ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার। বগুড়া,ডিও লেটার জমা দিতে গিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১। দিনাজপুর কাহারোল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ইশতিয়াক আহমেদ। যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী।

গতকাল ৫ জুন,২৬ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচার চক্রের সক্রিয় ৯ সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া উপকূলীয় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন একটি বোটকে গভীর সমুদ্রে যেতে দেখা গেলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করেন। পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত বোটটি আটক করা হয়।

বোটে তল্লাশি চালিয়ে ৫০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন বলে জানা গেছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে টেকনাফে আনা হয়। পরে কয়েকদিন ধরে গোপন আস্তানায় আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।উদ্ধার হওয়া কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, পাচারকারীরা তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছে। এছাড়া অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনাও ঘটেছে বলে তারা জানিয়েছেন।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, মানব পাচার প্রতিরোধে উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমন ও মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃত ৯ মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল মানব পাচারের মতো ভয়াবহ অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ সফল অভিযানের প্রশংসা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী।

আপডেট সময় : ০৫:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬