ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন। রাষ্ট্রপতির দায়মুক্তি বনাম জবাবদিহি: বাংলাদেশের সংবিধানের ৪৮, ৫০, ৫১, ৫২ ও ৫৪ অনুচ্ছেদের আলোকে একটি সাংবিধানিক বিশ্লেষণ।

সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী ।

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০৩ জন সংবাদটি পড়েছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এ অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে তাদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল (১৭ জুন,২৬) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।স্বাগত অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে অবাক হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।’

এরপর বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চা-শ্রমিকেরা।

সবুজ চা বাগানের পটভূমিতে বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং প্রধানমন্ত্রীর গাড়িবহরে ফুল ছিটিয়ে স্বাগত জানান তাঁরা।চৌকিদেখি ছাড়াও সিলেট নগরীর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় বিপুলসংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো।

সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী ।

আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬