ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। মুছাপুরে নদীভাঙন আতঙ্ক, জিওব্যাগ ও স্লুইসগেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন। ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস। ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, ২২ পাচারকারী আটক। নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য। দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর। প্রধানমন্ত্রীর সফরে পাথর নিক্ষেপ: রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চ্যালেঞ্জ। বদলি বাণিজ্য’ নাকি প্রধান প্রকৌশলীর চেয়ার দখলের ব্লু-প্রিন্ট ? গণপূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন বিস্ফোরণ!

হিলিতে দাম কমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা।

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

বৃহস্পতিবার (১১জুন,২৬) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায় বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ আছে, সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আগের তুলনায় কমতির দিকে রয়েছে। দুদিন আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।

হিলি বাজরে পেয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, আমাদের তো আয় রোজগার কম এর উপর পেয়াজের বাড়তি দামের কারনে আমাদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছিল। আগে দাম কম থাকায় আমাদের বেশ সুবিধা হচ্ছিল চাহিদা মত কিনতে পারছিলাম। কিন্তু দাম বাড়ার ফলে এক কেজি পেয়াজ কিনতে হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এতে করে আমরা চাহিদামত পেঁয়াজ কিনতে পারছিলাম না। যতটুকু চাহিদা তার চেয়ে পরিমাণে কম কিনতে হচ্ছিল বাড়তি দামের কারনে। এখন দাম কিছুটা কমেছে কেজিতে ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিছুটা সুবিধা হচ্ছে আমরা এখন কিছুটা চাহিদামত কিনতে পারছি। দাম যেন আরো কম থাকে সেই দাবি থাকবে আমাদের।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, সরবরাহ বেশ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশকিছু দিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন ধরে বৈরি আবহাওয়ার কারনে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। এর ফলে মোকামেই পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হয়েছিল। আমাদের সেখানে ৩৭ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল খরচ দিয়ে আমরা বিক্রি করছিলাম ৪০ টাকা কেজি দরে। তবে এখন মোকামে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন আমরা মোকামে ৩৩ টাকা কেজি দরে কিনছি খরচ মিলিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ এমন থাকলে দাম আরো কিছুটা কমতে পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, কেউ যেন কৃত্রিম সংকট করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিয়মিত আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সমূহের বাজার পরিদর্শন করছি কি দামে কিনছে কি দামে বিক্রি করছে সেটি যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে দাম বাড়তি নেওয়ার অভিযোগ উঠলে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা।

হিলিতে দাম কমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা।

আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬