ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা। সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্থার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ।

কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে। হত্যা, মাদক, চুরি ও অন্যান্য আলোচিত মামলার তদন্তে অগ্রগতি এবং বিভিন্ন অভিযানে আসামি গ্রেপ্তারের ঘটনায় কাশিয়ানী থানার কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। পরে পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি ব্যাজ লাভ করেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে থানা পুলিশের টহল ও অপরাধবিরোধী তৎপরতা বেড়েছে। বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে তাঁদের ধারণা। তবে এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণে কাশিয়ানী থানা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্টদের মতে, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান, দ্রুত তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে কাশিয়ানী থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ।

কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান।

আপডেট সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬