ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

শনিবার (৪ জুলাই,২৬) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাগানবাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি.)। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিক্ষকরাই দেশ গড়ার প্রকৃত কারিগর। একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা এবং সেই শিক্ষার প্রাণশক্তি হচ্ছেন শিক্ষকরা। তিনি বলেন, মাধ্যমিক স্তরেই একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি ও ভবিষ্যৎ গড়ে ওঠে। অভিভাবকরা তাদের সন্তানদের অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষকদের কাছে পাঠান। তাই শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে একটি দক্ষ, মানবিক ও আধুনিক জাতি গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক সমাজকেও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, উপদেষ্টা মুহাম্মদ আলমগীর, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন, উপজেলা শাখার উপদেষ্টা আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষকনেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান ২৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে মো. আমির হোসেন (বি.এসসি.) সভাপতি, ফারুক (বি.এসসি.) সিনিয়র সহ-সভাপতি এবং জাহাঙ্গীর আলম (বি.এসসি.) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬