ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। একই সঙ্গে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।

বুধবার (২২ জুলাই,২৬) পিবিআই হেডকোয়ার্টার্সের নির্ধারিত অর্ধবার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের বিভিন্ন শাখা ঘুরে দেখেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি হিসাব শাখা, মোটরযান শাখা, রিজার্ভ অফিস ও ডি-স্টোরসহ বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সরকারি যানবাহন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, নিয়মিত লুব্রিক্যান্ট পরিবর্তন এবং গাড়ির লগবুক সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলা, জবাবদিহি, সুশাসন ও পেশাদারত্ব বজায় রেখে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকির অংশ হিসেবে কয়েকটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি মামলার বাদী, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের নিয়মিত পরিদর্শন ও তদন্ত তদারকির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একই সঙ্গে সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিট কাজ করে যাচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার।

আপডেট সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬