ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী? অলি আহমদের বক্তব্য ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পালাল পাচারকারীরা, মিলল ১৪ হাজার ইয়াবা আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন সংবাদটি পড়েছেন

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে তিতাস নদী ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ মিয়াকে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের মেয়াদ আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) শেষ হচ্ছে।

প্রশাসনের কঠোর অবস্থানের মুখে অবশেষে তিতাস পাড়ের সেই অবৈধ বালু ভেকু (এক্সভেটর) দিয়ে সরিয়ে ফেলার দৃশ্য দেখা গেছে। তবে নির্ধারিত সময়ের শেষ দিনে এসে বালু সরানোর এই তৎপরতা শুরু হওয়ায় সাধারণ মানুষের মনে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​এর আগে গত ৬ সেপ্টেম্বর রবিবার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তিতাস নদী অবৈধভাবে ভরাটের অপরাধে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং নদী ভরাটের বালু সরাতে ১৫ দিনের আল্টিমেটাম দেন। ভ্রাম্যমাণ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ২১ সেপ্টেম্বরের মধ্যে বালু না সরালে তা সরকারিভাবে নিলামে তোলা হবে।

​আজ সোমবার দুপুরে সরেজমিন তিতাস পাড় এলাকায় গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে অবৈধভাবে ভরাট করা বালু সরিয়ে নেওয়ার কাজ চলছে।

তবে স্থানীয়দের মনে বড় প্রশ্ন হলো—প্রশাসনের বেধে দেওয়া ১৫ দিনের দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও কেন নির্দিষ্ট সময়ে বা গতকাল ২০ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ বালু সরানো হলো না?

শেষ মুহূর্তে এসে এখন কেন তাড়াহুড়ো করে বালু অপসারণ করা হচ্ছে? তাছাড়া, এভাবে আংশিক বা দেরিতে বালু সরানোর ফলে তিতাস নদীর ক্ষতি কি পুরোপুরি পোষাবে, নাকি সব বালু আদৌ শেষ হবে—তা নিয়েও সন্দেহ রয়েছে সচেতন মহলের।

​নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের এমন তদারকি প্রশংসনীয় হলেও নির্ধারিত আল্টিমেটামের পূর্ণ বাস্তবায়ন এবং নদীর স্বাভাবিকপ্রবাহ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নবীনগরের সর্বস্তরের জনগণ।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬