ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ। ফেল করেছে শিক্ষার্থী, নাকি ফেল করেছে আমাদের শিক্ষা-ব্যবস্থা? ১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়।

রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০৮ জন সংবাদটি পড়েছেন

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পারিবারিক সম্পত্তি দখল ও অংশ না বুঝিয়ে দেওয়ার অভিযোগে হুমকির শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাবলু গত ০৬ জুলাই ২০২৬ তারিখে চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবলুর পিতা মৃত মোঃ কাওসার আলীর নামে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শিরোইল মৌজায় আর এস ৪০২ ও ৪০৩ দাগে সম্পত্তি রেকর্ডভুক্ত রয়েছে। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে বাবলুর অংশ রয়েছে। কিন্তু তার বড় ভাই মোঃ মুন্না, চাচা মোঃ মোহাম্মদ আলী, ছোট ভাই সরফরাজ ও ছোট বোন রাশেদা জোরপূর্বক সেই সম্পত্তি দখল করে বসবাস করছে।

বাবলু আরও অভিযোগ করেন, আমিনের মাধ্যমে জমি মাপজোক করে মৌখিক বন্টন করা হলেও বিবাদীগণ তাকে এবং তার দুই বোন ও মৃত ভাইয়ের অংশ বুঝিয়ে দেয়নি। অংশ চাইতে গেলে বিবাদীগণ তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে মারধর এবং অন্য লোক দিয়ে গুম করার হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।অভিযোগের বিষয়ে বিবাদীদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ।

রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ।

আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬