ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বর্ণের মূর্তি ও কথিত প্রাচীন কয়েন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্বর্ণ সদৃশ মূর্তি, কথিত পুরাতন কয়েন এবং একটি পিতল সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রানীশংকৈল উপজেলার কোচল এলাকার মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও মোছা. সীমা বেগম (৩২)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কথিত প্রাচীন মহামূল্যবান বস্তু ও স্বর্ণের মূর্তি বিক্রির নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রানীশংকৈল উপজেলার কোচল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতারক চক্রের এই দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা নকল স্বর্ণের মূর্তি, পিতলের কলস ও কথিত প্রাচীন মুদ্রা জব্দ করা হয়, যা তারা খাঁটি বা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রির পরিকল্পনা করছিল।

ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সহজ-সরল মানুষকে অলৌকিক গুপ্তধন ও কোটি টাকার স্বর্ণের মূর্তির লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় একটি নিয়মিত প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

এ ধরনের প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, জেলাজুড়ে অপরাধ ও প্রতারণা দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক।

আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬