ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৭২ জন সংবাদটি পড়েছেন

সারাক্ষণ বার্তা অনলাইনে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে “বাউবিতে নিয়োগ বাণিজ্যের নতুন সাম্রাজ্য : আওয়ামী ফ্যাসিবাদী নেটওয়ার্কের ছায়ায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম”শিরোনামে প্রকাশিত খবর সম্পূর্ণ অসত্য, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত যার প্রতিবাদ তথ্য ও প্রমাণক (বক্তব্য)-এর মাধ্যমে নিম্নে উপস্থাপন করা হল:

প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রার্থী নির্বাচনকে “আই ওয়াশ” হিসেবে উপস্থাপন করা হয়েছে যাহা আদৌ সত্য নয়। যথাযথ প্রক্রিয়া ও নিয়ম মেনেই মেধাবীদের বাউবিতে নিয়োগ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, যে কোন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ যে কোন দিন ও সময়ে বোর্ড অব গভর্নরস মিটিং আহ্বান করতে পারেন। এতে আইনগত কোন বাধা নেই। এটি কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতারই প্রতিফলন। নিয়োগকৃত প্রার্থীদের বোর্ড অব গভর্নরস কর্তৃক অনুমোদনের পরের দিন অফিস কার্যদিবসে নিয়োগপত্র প্রদান করা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী নয়। সকল নিয়ম মেনেই তারা যোগদান করেছেন।

কোটি টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এটা প্রমাণকহীন। মূলত, বাস্তবে এ ধরণের অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। যাচাইবাছাই কমিটির অনুমোদনক্রমে একাধিক যোগ্য প্রার্থী মেডিকেল অফিসার পদে লিখিত ও সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এখানে যোগ্যতার মাপকাঠিতে সকল শর্তপূরণ ও নিয়মকানুন মেনেই এ নিয়োগ প্রদান করা হয়।

গাড়ি ক্রয় ও নির্বাচনী ফান্ডে অর্থ ব্যবহারের অভিযোগ উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। সরকারি সকল বিধি মেনেই নিয়মতান্ত্রিকভাবে ‘প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়’ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে নতুন দুটি গাড়ি কেনা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই।

প্রতিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক বদলি বলে যে অভিযোগ করা হয়েছে তাও আদৌ সত্য নয় কারণ বাউবি বদলী নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাউবির যে কোন কার্যালয়ে যে কোন কর্মকর্তা-কর্মচারীকে তিন বছর পর পর বা যে কোন সময়ে বদলী করতে পারেন। সম্প্রতিও পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যথানিয়মে শুধুমাত্র নতুনভাবে নিয়োগকৃতদের যার যার কর্মস্থলে পোস্টিং দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর বাউবির ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুবরণ করায় সেখানে একজন কর্মকর্তাকে অত্যাবশ্যক হিসেবে বদলী করা ব্যতীত পুরাতন কাউকে বদলী করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি থাকা অবস্থায়ও আর্থিক তছরুপের অভিযোগের মুখে পড়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে অসত্য, মনগড়া ও ভিত্তিহীন। এ ধরণের দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার করা একজন মাননীয় উপাচার্যের জন্য অস্বস্তি ও মানহানিকর।

এখানে পানির মত পরিস্কার যে, বিশ্ববিদ্যালয়ের যারা উন্নয়ন চায় না, অবাধে দুর্নীতি করতে চায়, স্বেচ্ছাচারিতা করতে চায় এমন কিছু হীনমন্য চরিত্রের বাউবি পরিবারের কতিপয় সদস্য মাননীয় উপাচার্য ও মাননীয় ট্রেজারার এর বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উত্থাপন করেছে যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত।

এমতাবস্থায়, আপনাকে এ ধরণের খবর প্রকাশ করা থেকে বিরত থাকা এবং এই প্রতিবাদ লিপিটি আপনার আজকের পত্রিকার যথাস্থানে প্রচার করে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আপনার বিশ্বস্ত,

মোঃ খালেকুজ্জামান খান পরিচালক (ভারপ্রাপ্ত)

আপনার অনুরোধের প্রেক্ষিতে এবং সঠিক তথ্যাদি পাওয়ার পর সারাক্ষণ বার্তায় আপনার প্রেরিত প্রতিবাদ লিপি হুবুহু প্রকাশিত হল। অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য দুঃখিত। ভবিষ্যতে এধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করতে আরো বেশি সতর্ক থাকতে সচেষ্ট থাকব।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬