ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা। নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর বাড়তি ভাড়া আদায় করেও কচ্ছপগতি: ‘কর্ণফুলী-১১’ লঞ্চে যাত্রীদের চরম দুর্ভোগ ও ক্ষোপ অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

কারাগারে থাকা শাহেদ আহমেদ মজুমদারকে একের পর এক মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করার পরও ফের তাকে দুটি মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হয়েছে বলে দাবি পরিবারের। শাহেদ আহমেদ মজুমদারের স্ত্রী বুশরা সাবাহ ইমদাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-৩ শাখা থেকে বিষয়টি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে পরিবারের আবেদনটি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

তবে পরিবারের অভিযোগ, মন্ত্রণালয়ের চিঠির পরও বন্ধ হয়নি শাহেদের বিরুদ্ধে নতুন মামলায় শোন-অ্যারেস্ট দেখানোর ঘটনা। পরিবারের দাবি, গত ২৬ আগস্ট ডিএমপির মিরপুর মডেল থানা ও গুলশান থানা থেকে পৃথক দুটি মামলায় শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট দেখানো হয়েছে। পরিবারের অভিযোগ, যেসব মামলায় শাহেদকে শোন-অ্যারেস্ট দেখানো হয়েছে, সেসব ঘটনার সময় তিনি সংশ্লিষ্ট এলাকায় ছিলেন না। এরপরও কারাগারে থাকা অবস্থায় একের পর এক মামলায় তাকে শোন-অ্যারেস্ট দেখানো হচ্ছে।

শাহেদের স্ত্রী বুশরা সাবাহ ইমদাদের দাবি, তার স্বামী তার বাবা সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। রাজনৈতিক কারণে তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের ভাষ্য, জামিন পাওয়ার পরও নতুন করে শোন-অ্যারেস্ট দেখানোর আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

তাদের প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার পর এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে বিষয়টি পাঠানোর পরও কীভাবে আবারও শাহেদকে নতুন দুটি মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হলো? পরিবারের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শাহেদকে অযথা নতুন কোনো মামলায় শোন-অ্যারেস্ট না দেখানোর কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬