ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ।

বিভিন্ন মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে হুমকি, হয়রানি, অশালীন ও মানহানিকর মন্তব্য এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রথম টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ।

সোমবার (১০ আগস্ট) কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এসব অভিযোগ করেন।

অভিযোগে মোঃ মোহতাসিম বিল্লাহ উল্লেখ করেন, তার নেতৃত্বে প্রথম টিভি দীর্ঘদিন ধরে সংবাদ ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযোগে বলা হয়, আবু হাসনাত হিরন নামের এক ব্যক্তি কিছুদিন প্রথম টিভির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে আসতেন। তবে তার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো নিয়োগপত্র, যোগদানপত্র, বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ কিংবা কোনো লিখিত চুক্তি ছিল না বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের সাবেক সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, আবু হাসনাত হিরন মাত্র কয়েকদিন কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে এসেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে তার কার্যক্রম ও কাজের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা করা হলে তিনি বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ না করে উত্তেজনাপূর্ণ ও বিরূপ আচরণ শুরু করেন বলে অভিযোগ করেন প্রথম টিভির চেয়ারম্যান। একপর্যায়ে কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর বিভিন্ন মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে মোঃ মোহতাসিম বিল্লাহর বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য, পোস্ট এবং মেসেজ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং প্রথম টিভির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগপত্রে দুটি ফেসবুক অ্যাকাউন্টের লিংকও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে হয়রানি, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মোঃ মোহতাসিম বিল্লাহ বলেন, কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে আইনসম্মত ও যথাযথ পদ্ধতিতে তা উপস্থাপনের সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার, ব্যক্তিগতভাবে হুমকি প্রদান, বিভিন্ন নম্বর থেকে হয়রানি এবং একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন।

অভিযোগে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। নিজের, পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রথম টিভির চেয়ারম্যান।

ভবিষ্যতে তার বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, ক্ষয়ক্ষতি, ভয়ভীতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বর্তমান হুমকি ও হয়রানির ঘটনাগুলো তদন্তের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের সঙ্গে ফেসবুক পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের লিংক, মোবাইল নম্বর, কললিস্ট, মেসেজ, অডিও-ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান অভিযোগকারী।

অভিযোগের শেষাংশে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ জানিয়েছেন মোঃ মোহতাসিম বিল্লাহ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ।

আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬