ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক মডেল থানা পুলিশ কর্তৃক ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাতিল ওয়াবিবাদি গোত্রবাদী সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর(১৯৩২)কে মহা প্রলয়ংকর আঁধার দিবস হিসেবে ঘোষনা আল্লামা ইমাম হায়াতের নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটিও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক

আপডেট সময় : ০৭:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬