ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কদমবাড়ীতে জাফর আলী মিয়ার মতবিনিময় সভা: ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন, ঐক্যের বার্তা ও গৌরাঙ্গ বসুর আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত। দিনাজপুরে ‘ম্যাশসাইকেল’ প্রকল্পের স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত  গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত। রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ বিএনপি নেতা মৃত ব্যাক্তি কমিউনিটি পুলিশিং সভাপতি প্রবাসীকে আওয়ামীলীগ নেতা বানিয়ে নাশকতা মামলা যশোরে শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, কেটে টুকরো করে প্রাণনাশের হুমকি ঠাকুরগাঁওয়ে এমপিও কাগজপত্রে কারসাজির অভিযোগ বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার নেত্রকোনায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ 

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত।

মোঃ মাইনুদ্দিন শিকদার

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঝাল মুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী মোঃ রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এই ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন আহত হয়ে

কেপিজে-বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শফিক আহমেদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ঃ৩০ এর সময় মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানাধীন বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি চক্রবর্তী এলাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও সাত বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাফেজ আহমেদ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। এসময় পাশের আরেকটি দোকানের ঝাল মুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন।

রাফেজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা

নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজন সহ রাফেজের উপর হামলা চালান। হামলায় রাফেজের পেটের ডানপাশে ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরের স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝাল মুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২) কে পুলিশ আটক করে। আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফুলগাছা গ্রামের আব্দুল মাজির ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কদমবাড়ীতে জাফর আলী মিয়ার মতবিনিময় সভা: ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন, ঐক্যের বার্তা ও গৌরাঙ্গ বসুর আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত।

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত।

আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬