ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎ সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎ সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে ‘দৈনিক বরিশাল বুলেটিন’ ‎ টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা ‎কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ‎ ধামইরহাটে অগ্নি কান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সমাপনী দিবস উদযাপন ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুরু হওয়া এ আয়োজন জুমার নামাজের পর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে স্থানীয় প্রায় এক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

‎উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন ও ‘সোনার মদিনা’ নাতের রচয়িতা শায়খুল হাদীস শাহ সুফি আলহাজ্ব মাওলানা গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দার (রহ.) প্রবর্তিত গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে এ ৩০ দিনব্যাপী মাহফিলের আয়োজন করা হয়।

‎সমাপনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন গাউছিয়া জামে মসজিদ মৌলভীবাজারের খতিব হাফেজ নুরুল মোস্তফা। নাতে রাসুল পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ কায়সার। মঞ্চ সঞ্চালনা করেন নাতশিল্পী মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ার হোসাইন, কক্সবাজার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের মাওলানা মোহাম্মদ মুরশেদুল আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা ফায়সাল আমিন, মাওলানা আব্দুল গফ্ফার আল হোসাইনি ও নুরুল আলম ফারুকী।

মাহফিলটি পরিচালনা করেন গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্স মৌলভীবাজারের সেক্রেটারি মাওলানা জালাল আহমদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতান আহমদ, ইমাম হোসাইন ও মাঈনুল ইসলাম।

মাহফিল শেষে জুমার নামাজের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে প্রায় এক হাজার মুসল্লি অংশ নেন।

মুনাজাত শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা শায়খুল হাদীস শাহ সুফি আলহাজ্ব মাওলানা গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে উপস্থিত মুসল্লিদের জন্য আয়োজকদের পক্ষ থেকে তাবরুকের ব্যবস্থা করা হয়।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

আপডেট সময় : ১১:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬