ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎ সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎ সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে ‘দৈনিক বরিশাল বুলেটিন’ ‎ টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা ‎কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ‎ ধামইরহাটে অগ্নি কান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ জন সংবাদটি পড়েছেন

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা। নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বিকেলে ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

‎লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬