ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ। খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ গোপালগঞ্জে (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা  দলিতের বঞ্চনা: রাষ্ট্রের সমতার অঙ্গীকার কত দূর?

ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ জন সংবাদটি পড়েছেন

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে ক্লাবের পাশ দিয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সরু একটি গলিপথ চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ড্রেন ও সংকীর্ণ জায়গার কারণে পথটি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। পথটি চলাচলের উপযোগী হলে ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত যাতায়াতে সময় কমবে এবং স্থানীয় মানুষের চলাচলে সুবিধা হবে।

তবে স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, নির্জন বা সরু গলিপথটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মাদক কারবারি, অস্ত্রধারী বা অপরাধীচক্র যাতে পথটি ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সুনাগরিকদের সম্মিলিত সহযোগিতায় পথটি জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ সাক্ষাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু

ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ

আপডেট সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬