ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীর চন্দ্রিমায় পরিচ্ছন্নতা কর্মসূচি মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন! রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ শহরে বিএনপির মিছিল, নেতৃত্বে টিপু নারায়ণগঞ্জের আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবিতে ডিও লেটার দিলেন সংসদ সদস্য মাধবী মার্মা শাহবাগের ফুটপাতের সেই গোল্লাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধন সাহা জয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে লিটন মহাজন লিটু দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা

নারায়ণগঞ্জের আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবিতে ডিও লেটার দিলেন সংসদ সদস্য মাধবী মার্মা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

নারায়ণগঞ্জের আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবিতে ডিও লেটার দিলেন সংসদ সদস্য মাধবী মার্মা

নারায়ণগঞ্জের স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজতর করা, কৃষি ও শিল্পের বিকাশ এবং রাজধানী ঢাকার ওপর আন্তঃআঞ্চলিক যানবাহনের চাপ কমাতে শীতলক্ষ্যা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের দাবি উঠেছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা বা অর্ধ-সরকারি পত্র ডি.ও. লেটার জমা দিয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা।

​চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের ভৌগোলিক অবস্থান ও সড়ক যোগাযোগ বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ডিক্রিরচর-মীরকাদিম সড়ক বা আলীরটেক ইডিসি অফিস ডেক্সারপটিং সড়কটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

​বর্তমানে আলীরটেক ডিক্রিরচর ঘাট অথবা সংলগ্ন সুবিধাজনক স্থানে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মিত হলে তা পঞ্চবটী-মুক্তারপুর এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মধ্যে নতুন একটি সংযোগ তৈরি করবে। এর ফলে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোকে ঢাকায় প্রবেশ না করেই বিকল্প পথে চট্টগ্রাম অভিমুখে চলাচলের সুবিধা করে দেবে, যা ঢাকা শহরের যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও প্রস্তাবিত এই সেতুটি নির্মিত হলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিচ্ছিন্ন এলাকা বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের সাথে জেলা মূল শহরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে এসব এলাকার সাধারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা দ্রুত ও সহজে পাবেন।

​একই সাথে কৃষিভিত্তিক অর্থনীতি সমৃদ্ধ বক্তাবলী ও আলীরটেক অঞ্চল থেকে উৎপাদিত কৃষিপণ্য সহজেই ঢাকা ও নারায়ণগঞ্জের বাজারে পৌঁছানো সম্ভব হবে, যা স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করবে। পাশাপাশি জরুরি সেবাদানকারী সংস্থা যেমন পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দ্রুত দুর্গম এলাকায় পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার তৎপরতা চালাতে পারবে।

​এ অবস্থায় জনস্বার্থ বিবেচনা করে আলীরটেক-ডিক্রিরচর ঘাটে সেতু নির্মাণের সঠিক স্থান নির্ধারণ, সম্ভাব্যতা যাচাই, সমীক্ষা পরিচালনা এবং পরবর্তী প্রকল্প গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য মাধবী মার্মা। পত্রটির অনুলিপি স্থানীয় সরকার বিভাগের সচিব এবং এলজিইডি এর প্রধান প্রকৌশলীর কাছেও অবগতির জন্য পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের দাবিতে ডিও লেটার দিলেন সংসদ সদস্য মাধবী মার্মা

আপডেট সময় : ০৫:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬