ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শাহবাগের ফুটপাতের সেই গোল্লাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধন সাহা জয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে লিটন মহাজন লিটু দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯ জন কাতারে ঘুমন্ত অবস্থায় খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যু দলের সিনিয়র নেতা হয়েও শফিকুর রহমানকে চেটে রাজনীতি করা এটি এম আজহারুল ইসলামের জ্বালাতো আমরা বুঝি – রুহুল আমিন সিকদার মিটফোর্ডের সুইপার কলোনি: উচ্ছেদের আগে মানুষকে দেখুন।

পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

পঞ্চগড় জেলা জজ আদালতে রিভিশন মামলার মঞ্জুর আদেশের অনুলিপি (নকল) সরবরাহের জন্য ২ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে পেশকার পলাশের বিরুদ্ধে। একপর্যায়ে ৪০০ টাকা নেওয়ার পর অনুলিপি দিতে কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে পেশকার বলেন, “রিভিশন মঞ্জুর হয়েছে, আপনার পক্ষে এসেছে, এজন্য নিয়েছি।”

সম্প্রতি পঞ্চগড় জেলা জজ আদালতে একটি রিভিশন মামলা মঞ্জুর হওয়ার পর ওই মামলার আদেশের অনুলিপি সংগ্রহ করতে পেশকার পলাশের কাছে যান এক সাংবাদিক। মামলাটি ওই সাংবাদিকের এক নিকটাত্মীয়ের বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, অনুলিপি সরবরাহের জন্য পেশকার পলাশ ২ হাজার টাকা দাবি করেন।

একপর্যায়ে ৪০০ টাকা দেওয়া হলে তিনি তা পকেটে রেখে দেন। এরপর জানান, আদেশের অনুলিপি এখন দেওয়া সম্ভব নয়, কয়েকদিন সময় লাগবে।
টাকা কেন নেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে পেশকার পলাশ বলেন, “রিভিশন মঞ্জুর হয়েছে, আপনাদের পক্ষে এসেছে, এজন্য নিয়েছি।”

একপর্যায়ে টাকা ফেরত চাইলে পেশকার ৪০০ টাকা ফেরত দেন। টাকা ফেরত দেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, “তুই আর এখানে আসিস না। নকলের জন্য আবেদন করিস।”

এরপর কেন তিনি অনুলিপি দিতে পারবেন না জানতে চাইলে পেশকার বলেন, “পারলেও দিবো না।” পরে টাকা দিলে অনুলিপি দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, টাকা হলে পারবো।”

সংশ্লিষ্ট সাংবাদিকের দাবি, পুরো কথোপকথনটি গোপনে ভিডিও করা হয়েছে। ভিডিওতে পেশকারের টাকা দাবি, টাকা গ্রহণ, পরে টাকা ফেরত দেওয়া এবং অর্থের বিনিময়ে কাজ করে দেওয়ার বিষয়ে কথোপকথনের অংশ রয়েছে বলে দাবি করা হয়েছে।
ওই সাংবাদিক বলেন, “ন্যায়বিচার পেতে সাধারণ মানুষ আদালতের দ্বারস্থ হয়। সেখানে এমন অসদুপায় বেমানান। এ ধরনের কর্মচারীর জন্য এমন জায়গা উপযুক্ত নয়।”

অভিযোগ রয়েছে, আদালতে বিভিন্ন কাজে আসা বিচারপ্রার্থী ও তাদের স্বজনদের কাছ থেকে এভাবেই ঘুষ আদায় করেন পেশকার পলাশ। এমনকি আইনজীবী ও আইনজীবী সহকারীরাও তার কাছ থেকে ছাড় পান না বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিচারপ্রার্থীর দাবি, টাকা ছাড়া তার কাছে কোনো কাজ এগোয় না। নিয়মিত প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার কথা এমন কাজেও অর্থ দাবি করা হয়। অন্যথায় হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তাদের।

অভিযোগের বিষয়ে পেশকার পলাশকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা বৈদ্য নাথ বম্মর্নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শাহবাগের ফুটপাতের সেই গোল্লাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধন সাহা জয়

পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬