ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি‎ দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো* ‎ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ‎ ‎১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব ‎ কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলি, প্রাণ গেল জলিলের খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি: ‎আয়োজনে চ্যাম্পিয়ন সরাইলের ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন।

কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লা আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

‎মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
‎মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে একদল ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মিছিল ও স্লোগানের মাধ্যমে আদালতের নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

‎এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে মিছিল-স্লোগান দিয়ে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপ এবং আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন—কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক বরুড়া উপজেলার আবু ইউসুফ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক বুড়িচং উপজেলার আব্দুল আলিম, বঙ্গবন্ধু আইনজীবী ঐক্য পরিষদের সদস্য কুমিল্লা রেসকোর্স এলাকার নসরুল হাসান অপু, কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক আছিয়া মেহজাবিন খান নিশু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বুড়িচং উপজেলার শাহ আলম এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক বরুড়া উপজেলার জালাল আহমেদ সাজু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ব্রাহ্মণপাড়া উপজেলার মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, বুড়িচংয়ের শিকারপুর গ্রামের মেজবাহ উদ্দিন জনি ও সাইফুল ইসলাম সানি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রেজাউল করিম শাওন, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা সানি খন্দকার, নগরীর মনোহরপুর এলাকার তারেক, কুচাইতলি গোল্ডেন সিটি এলাকার রাজন, কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন, বুড়িচং উপজেলার নিমসার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল এবং নিমসার কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমনকে আসামি করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মামলার অভিযোগে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। কেউ ঘটনায় জড়িত না থাকলে তদন্ত করে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি‎

কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ‎

আপডেট সময় : ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬