ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শাহবাগের ফুটপাতের সেই গোল্লাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধন সাহা জয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে লিটন মহাজন লিটু দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা পঞ্চগড় জেলা জজ আদালতে নকল সরবরাহে ২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পেশকারের বিরুদ্ধে নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ খুলনায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৯ জন কাতারে ঘুমন্ত অবস্থায় খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যু দলের সিনিয়র নেতা হয়েও শফিকুর রহমানকে চেটে রাজনীতি করা এটি এম আজহারুল ইসলামের জ্বালাতো আমরা বুঝি – রুহুল আমিন সিকদার মিটফোর্ডের সুইপার কলোনি: উচ্ছেদের আগে মানুষকে দেখুন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ জন সংবাদটি পড়েছেন

রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

“ভিক্ষাবৃত্তি নয়, কর্মসংস্থান চাই” এবং “সমতার সমাজে সবার জন্য সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সম্মানজনক জীবনযাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং এই জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কর্মসংস্থানের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয় এই আয়োজন থেকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রংপুর নগরীর মর্ডাণ মোড় অর্জন চত্বরে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ​সংগঠনের সভাপতি মোছাঃ আনোয়ারা ইসলাম রানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে   উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান স্থায়ীভাবে উন্নয়নে ভিক্ষাবৃত্তির সংস্কৃতি থেকে বের করে এনে দক্ষতা উন্নয়ন ও বাধ্যতামূলক কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।

‎​তিনি আরও বলেন, সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি এড়াতে এবং সমাজে এই জনগোষ্ঠীর সমতা ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, মডার্ন মোড় এলাকায় তথাকথিত ‘মিতু হিজরা গ্রুপ’-এর চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সচেষ্ট থাকায় তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’-এর অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শাহবাগের ফুটপাতের সেই গোল্লাপি বেগমকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধন সাহা জয়

আপডেট সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬