দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অভিযানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর, প্রশাসনের ম্যাজিস্ট্রেট, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানার শ্রমিক দলের সভাপতি শাহ আলম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি তৈবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
সারাক্ষণ ডেস্ক 





















