ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক ও উন্নত রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: রেলমন্ত্রী মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ অসুস্থতায় অসহায় রনি, অপারেশন সম্ভব নয়—সাহায্যের আবেদন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের আহ্বান বিএনপির। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে: রাশেদ প্রধান নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১” কুমার নদের বুকে বৈতরণীর বিজয়কেতন! ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১”

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১০ জন সংবাদটি পড়েছেন

“নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১”

১। বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে একচ্ছত্র অপরাধের রাজত্ব গড়ে তুলেছিল। ফতুল্লার কাঠেরপুল সংলগ্ন এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে এই সোহেল খন্দকার। একাধিক গোপন আস্তানা/স্পট পরিচালনা করে পাইকারি ও খুচরা পর্যায়ে কোটি টাকার হিরোইনসহ বিভিন্ন মাদকের লেনদেন ও সরবরাহ নিয়ন্ত্রণ করত সে। নিজস্ব মাদক সাম্রাজ্য রক্ষা ও এলাকায় আধিপত্য বজায় রাখতে সে একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এসব উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দেওয়া এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে আতঙ্কে রাখত। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকার করলে নিজ সন্ত্রাসী বাহিনী দিয়ে গোডাউন লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ঝুট লুটপাট চালাত। গ্রেফতারকৃত সোহেল খন্দকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যা চেষ্টা মামলারও অন্যতম আসামি সে। একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুণরায় অপরাধ জগতে ফিরে এসে আধিপত্য বিস্তারে লিপ্ত হয়।

৩। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৯:০০ ঘটিকায় এসআরবি-১১ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন মিশন পাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার কোবরা গ্রুপ/সোহেল গ্রুপের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও ১৫ মামলার আসামী সোহেল খন্দকারকে গ্রেফতার করা হয়। এই সময় তার হেফাজত হতে ০১ টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড গুলি, ৭০ পুড়িয়া (১০ গ্রাম) হেরোইন এবং ০১ টি পকেট রাউটার উদ্ধার করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি’র এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম: তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

নারায়ণগঞ্জের ফতুল্লার “কোবরা গ্রুপ/ সোহেল গ্রুপ” এর প্রধান শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ১৫ মামলার আসামী সোহেল খন্দকার’কে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেফতার করেছে এসআরবি-১১”

আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬