ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার।
এ বিষয়ে ওয়ার্ডবাসীর উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে তথ্য সংগ্রহকারীরা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ফ্যামিলি কার্ডের তথ্য প্রদানের জন্য কয়েকটি প্রয়োজনীয় শর্ত ও কাগজপত্রের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পরিবারের নারী প্রধানের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত মোবাইল নম্বর থাকতে হবে। ওই নম্বরে বিকাশ, নগদ অথবা রকেটের যেকোনো একটি মোবাইল ব্যাংকিং হিসাব চালু থাকতে হবে।
এ ছাড়া পরিবারের সব সদস্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদান করতে হবে। যেসব সদস্যের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে।
ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট সব পরিবারকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মোঃ রুহুল আমিন শিকদার
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি।
সারাক্ষণ ডেস্ক 






















