বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী পূর্বপাড়া গ্রামের আঃ রহিমের ছেলে আঃ রহমান মিলন (৪০) শিকড়ী মধ্যপাড়া এলাকার চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২) উভয় থানা বেনাপোল যশোর।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন স্থান হইতে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তিতুমীর জানান,আটককৃত সকল আসামীদেরকে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সারাক্ষণ ডেস্ক 


















