ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা? মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে যুবদলের বিক্ষোভ সাংবাদিকের ওপর হামলার সাহস কোথা থেকে আসে? ক্ষমতার দাপট, নাকি অন্য কোনো খুঁটির জোর? সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’

মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের কাজ চলাকালে সাইটে বাধা দিয়ে মালামাল আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রায়হান উদ্দীন রুবেলসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় রাতের বেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় টিউবওয়েল ব্যবসায়ী মাসুদ গাজী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত রায়হান উদ্দিন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের বড় ভাই।

মাসুদ গাজীর সঙ্গে সাংবাদিকের মুঠোফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ডে তিনি ঘটনার বিবরণ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে টিউবওয়েলের কাজের সঙ্গে যুক্ত দুই শ্রমিককে পথে বাঁধা দেওয়া হয়। এ সময় তাঁদের ব্যবহৃত গাড়ি আটকে রাখা হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

মাসুদ গাজীর অভিযোগ, ওই সময় শ্রমিকদের কাছে থাকা দুটি মোবাইল ফোন কেরে নেয় রুবেল এবং অন্যান্য মালামাল আটকে রাখা হয়। পরে তাঁদের কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। ঘটনার সঙ্গে রাহান নামের এক ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা আরও একজন জড়িত ছিলেন বলে কথোপকথনে উল্লেখ করেন তিনি। রায়হান উদ্দিন রুবেল গোলখালী এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন মাসুদ গাজী। তাঁর ভাষ্য, রাহান মির্জাগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেনের বড় ভাই।

মাসুদ গাজীর বক্তব্য অনুযায়ী, ঘটনার পর বিষয়টি নিয়ে ইব্রাহিম মাসুদ গাজীর সঙ্গে যোগাযোগ করেন । ইব্রাহিম তাঁকে ফোন করে আটকে রাখা মোবাইল ফোন গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস দেন বলে দাবি করেন তিনি। তবে শেষ পর্যন্ত মালামাল ফেরত দেওয়া হয়নায় ।

কে এই রুবেল ও ইব্রাহিম?

অভিযোগে উঠে আসা রায়হান উদ্দীন রুবেল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর ছোট ভাই মো. ইব্রাহিম হোসেন বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

মাসুদ গাজীর অভিযোগ, দুই ভাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে। এ ছাড়া ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে সমিতির নামে সুদের কারবার পরিচালনার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, এক লাখ টাকা ঋণ দিয়ে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ নেও এই এব্রাহিম।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রায়হান উদ্দীন রুবেল ও ইব্রাহিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সংগঠন ও প্রশাসনের ভূমিকা কী এ প্রশ্নও সামনে এসেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময় : ০১:৩৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬