ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লকডাউনের ডাক, প্রত্যাশা ও প্রাপ্তি: রাজনৈতিক শক্তির পরীক্ষা, নাকি জনবিচ্ছিন্নতার নতুন অধ্যায়? রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন  সাতক্ষীরা সদর উপজেলার জলাবদ্ধতা ও দেবহাটা উপজেলার নদীভাঙ্গন হতে পরিত্রানে সরকার ও আমাদের করনীয় জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের নাম-পরিচয় ও লোগো ব্যবহার করে প্রতারণা! সিলেটে কে এই রায়হান হোসেন.? শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার মুন্সিগঞ্জে বিএনপি রাজনীতির হাল মহাসংকট একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

‎

‎তৌহিদুর রহমান, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি:

‎

‎শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

‎

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

‎

‎বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সনাকুড়া নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় তারা। আটক মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

‎

‎বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

‎

‎সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

লকডাউনের ডাক, প্রত্যাশা ও প্রাপ্তি: রাজনৈতিক শক্তির পরীক্ষা, নাকি জনবিচ্ছিন্নতার নতুন অধ্যায়?

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬