ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা? মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে যুবদলের বিক্ষোভ সাংবাদিকের ওপর হামলার সাহস কোথা থেকে আসে? ক্ষমতার দাপট, নাকি অন্য কোনো খুঁটির জোর?

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৫ জন সংবাদটি পড়েছেন

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

এএসএম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। উপজেলার একটি স-মিল থেকে নাশকতার উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত করা বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) রাতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ধুলদিয়া ইউনিয়নের একটি স-মিলে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ডাকা কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব লগি-বৈঠা বিশেষভাবে তৈরি ও মজুত করা হয়েছিল। পুলিশের সময়োপযোগী ও কঠোর এই পদক্ষেপে বড় ধরনের সহিংসতা বা নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছেন কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ।

​এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে জোরেশোরে চলমান রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ

আপডেট সময় : ০২:১৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬