বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন!
মোঃ আমোদ আলী,
শৈলকুপা, ঝিনাইদহ:
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে একাত্তরের ঘাতক-দালালদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শৈলকুপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘটনার প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বাড়ি পিরোজপুর সদর উপজেলার ৫ নং শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে।
তিনি ২৪ অক্টোবর ২০২৬ মারা যান এবং রাষ্ট্রীয় মর্যাদাবিহীন তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
সারাক্ষণ ডেস্ক 

















