ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন! আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! ধ্বংসস্তূপ থেকে পুনর্জাগরণ: রমনা কালীমন্দির বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার এক অমর স্মারক। কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা থেকে গ্রেফতার  গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান। রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের মাহবুব হাসান (৪১), তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের মো. ফারুক (৩৫) এবং মুরাদনগর উপজেলার কাজীয়াতুন গ্রামের হুমায়ুন কবির (২৬)।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৭ নম্বর মামলার (জিআর-২৬৯/২৬) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার মাহবুব হাসান ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

আপডেট সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬