ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা? মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে যুবদলের বিক্ষোভ সাংবাদিকের ওপর হামলার সাহস কোথা থেকে আসে? ক্ষমতার দাপট, নাকি অন্য কোনো খুঁটির জোর? সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’

স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা?

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ জন সংবাদটি পড়েছেন

স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা?

বিশেষ প্রতিনিধি

দেশ যখন অন্তর্র্বতীকালীন সরকারের সংস্কার ও সুশাসনের পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্য খাতের অভ্যন্তরে এক গভীর ও বিপজ্জনক ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যাঁরা বিভিন্ন পর্যায়ে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁদের যথাযথ পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দাপ্তরিক কিছু প্রক্রিয়াগত বা এসিআর (অঈজ)-সংক্রান্ত সামান্য ত্রুটি থাকতে পারে, তবে সরকারের শীর্ষ মহলের নীতিগত সিদ্ধান্তের আলোকেই এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়ার কথা। অথচ স্বাস্থ্য খাতের একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল সরকারের এই জনমুখী ও ন্যায্য প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে।

প্রতিমন্ত্রীর জন্মগত চরিত্র ও অতীতের অন্ধকার ছায়া:

রাজনৈতিক মহলে যাঁদেরকে ‘বসন্তের কোকিল’ হিসেবে অভিহিত করা হয় এবং যাঁরা ভিনদেশ থেকে উড়ে এসে ক্ষমতার ছাতালে আশ্রয় নেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেমনই একজন চরিত্র। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, নিজের দোষ বা অপরাধ সর্বদা অন্যের ঘাড়ে চাপানোই তাঁর রক্তগত স্বভাব। অতীতে শিক্ষাজীবনে নিজ হাতে গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত (যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন) করার মতো মর্মান্তিক ঘটনার জন্ম দিলেও, সেই চরম অপরাধ ও দায়ভার নিজের কাঁধে না নিয়ে সম্পূর্ণ কৌশলে ড্রাইভারের ওপর চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজবার রেকর্ড রয়েছে তাঁর। আর আজ রাষ্ট্রীয় চেয়ারে বসেও তিনি সেই একই স্বভাবের পুনরাবৃত্তি ঘটিয়ে নিজের ব্যর্থতা ও অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন।

প্রধানমন্ত্রী ও সচিবের তত্ত্বাবধানে সংস্কার এবং গোয়েন্দা-স্বীকৃত সৎ অফিসারদের ভূমিকা:

প্রধানমন্ত্রীর বিশেষ সার্চ কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বর্তমান সৎ, যোগ্য ও নিষ্ঠাবান সচিব মহোদয়ের তত্ত্বাবধানে যখন স্বাস্থ্য খাতের সংস্কার কাজ শুরু হয়েছে—যেখানে ডিজিএফআই (উএঋও) ও এনএসআই (ঘঝও) দ্বারা স্বীকৃত অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বপরায়ণ অফিসার উপসচিব মোস্তাফিজুর রহমান ও শফিউর রহমানসহ অন্যান্য সৎ অফিসারদের নিয়ে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে—ঠিক তখনই এই কুচক্রী মহলটি মরিয়া হয়ে উঠেছে।

স্বাস্থ্য সচিবের অপসারণ ও প্রতিমন্ত্রীর আশপাশের গুপ্ত সিন্ডিকেট:

অনুসন্ধানে জানা গেছে, দুর্নীতির দায়ে সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব কামরুজ্জামান জামায়াত ও ফ্যাসিস্ট ঘরানার চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে পুনর্বাসিত করে স্বাস্থ্য বিভাগকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। মূলত স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ ছত্রছায়াতেই এই সিন্ডিকেট গড়ে উঠেছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে সাবেক সচিব কামরুজ্জামানকে অন্যত্র সরিয়ে নেয় এবং নতুন সচিব যোগদানের পর প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর যৌথ নির্দেশনায় স্বাস্থ্য বিভাগে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসতে শুরু করে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এখনো স্বাস্থ্য বিভাগে কিছু গুপ্ত ও দলবদল করে আসা সুবিধাবাদী চক্র—বিশেষ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত ঘনিষ্টজনেদের অনেকে—প্রধানমন্ত্রী ও দলের নির্দেশনা উপেক্ষা করে জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিতর্কিত কিছু নেতার নাম পদোন্নতি ও পদায়নের জন্য প্রস্তাব করেছিলেন। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার কঠোর তদন্ত ও নেতিবাচক রিপোর্টের কারণে সেই বিতর্কিত পদায়ন ও পদোন্নতি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রতিমন্ত্রীর অপরাধ ঢাকতে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পেশাজীবী ও ডা. মহিউদ্দিন মাসুমদের ব্যবহার:

নিজীয় ও সিন্ডিকেটের ব্যর্থতা এবং অপরাধ ঢাকতে সরাসরি সরকারের নীতিনির্ধারণী মহলের বিরুদ্ধে কিছু বলতে না পেরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যন্ত সুকৌশলে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন পেশাজীবী সংগঠনকে লেলিয়ে দিয়েছেন। চিকিৎসকদের রাজনৈতিক ও পেশাগত আবেগকে ব্যবহার করে মন্ত্রীর জনবান্ধব নীতির বিরুদ্ধে নোংরা রাজনীতি করা হচ্ছে। বিশেষ করে, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের ধৃষ্টতা ও ঔদ্ধত্য এখন চরমে পৌঁছেছে। তিনি ও তাঁর সাঙ্গোপাঙ্গরা চিকিৎসকদের উসকে দিয়ে সরকারের ভেতরে থেকেই চরম অসদাচরণ ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সৎ উপসচিব মোস্তাফিজুর রহমান ও শফিউর রহমানের বিরুদ্ধে

ভুঁইফোড় পোর্টালের বানোয়াট অপপ্রচার:

এই সিন্ডিকেটের প্রতিহিংসার শিকার হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউর রহমান ও মোস্তাফিজুর রহমানসহ সৎ ও মেধাবী কর্মকর্তারা। সম্প্রতি ডিজিএফআই-এনএসআই স্বীকৃত এই নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অখ্যাত ইউটিউব চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টাল থেকে সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। অথচ উপসচিব মোস্তাফিজুর রহমান ও শফিউর রহমান কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এর স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। সৎ ও দক্ষ কর্মকর্তাদের মনোবল ভেঙে দিতেই এই সিন্ডিকেট পেইড পোর্টালগুলোর মাধ্যমে এমন অপপ্রচার চালাচ্ছে।

অসুস্থ মন্ত্রীর পাশে না দাঁড়ানোয় প্রতিমন্ত্রীর দ্বিমুখী নীতি প্রকাশ্যে:

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরের দীর্ঘদিনের এই অন্তর্কন্দল ও বিভেদ এবার আরও স্পষ্ট হয়ে উঠেছে। অতি সম্প্রতি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হার্টে রিং (স্টেন্ট) পরানোর জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশের একজন পূর্ণ মন্ত্রী ও নিজের মন্ত্রণালয়ের প্রধান যখন হাসপাতালে জীবনের সাথে লড়ছেন, তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁকে দেখতে পর্যন্ত যাননি—যা দেশের প্রায় সকল জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই একটিমাত্র ঘটনাতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রতিমন্ত্রীর উসকানিমূলক ও অসহযোগিতাপূর্ণ মনোভাব জাতির সামনে উন্মোচিত হয়ে পড়েছে।

উপসংহার ও কঠোর নজরদারির দাবি:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘোলা পানিতে মাছ শিকার করতে এবং নিজেদের অবৈধ সিন্ডিকেট ও ডায়াগনস্টিক বাণিজ্য টিকিয়ে রাখতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইন্ধনে এই বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশের এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্য খাতের মতো একটি স্পর্শকাতর জায়গায় প্রতিমন্ত্রীর এমন ধ্বংসাত্মক ও সরকারবিরোধী ভূমিকা অবিলম্বে উচ্চপর্যায়ে তদন্ত করে কঠোর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করা সময়ের জোরালো দাবি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা?

আপডেট সময় : ০১:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬