ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র ও অপপ্রচার: নেপথ্যে কারা? মির্জাগঞ্জে ছাত্রদল নেতার ভাই‘র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে যুবদলের বিক্ষোভ সাংবাদিকের ওপর হামলার সাহস কোথা থেকে আসে? ক্ষমতার দাপট, নাকি অন্য কোনো খুঁটির জোর? সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ জন সংবাদটি পড়েছেন

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

​আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ​বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে আলীকদম থানার এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

​আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আলীকদম থেকে লামার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থেকে আসা ‘মাতামুহুরী পরিবহনের’ একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল (কনস্টেবল নম্বর- ৫৩১, বিপি নম্বর- ৮৪০৪০৬৪৬২৩) পদে কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকার বাসিন্দা সাজু চক্রবর্তী দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পিয়াংকা চক্রবর্তী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

​আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

আলীকদমে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় : ০১:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬