ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ ।প‌রিবা‌রের, স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। 

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৩২৭ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক কৃষক শাহজাহান বেপারী (৫০) মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার ‘মাদবরেরচর হাট’ বাজারের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন।

নিহত শাহজাহান বেপারী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকিনগর এলাকার জহির উদ্দিন বেপারীর ছেলে। এর

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চোখের সমস্যা নিয়ে শুক্রবার সকালে শাহজাহান বেপারী শিবচরের ‘মাদবরেরচর হাট’ বাজারের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হন। বিকালে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক তার চোখে অপারেশন করেন। অপারেশনের কিছুক্ষণ পরই শাহজাহানের রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে একটি ইজিবাইকে করে পাশের পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ইজিবাইকের ভেতরেই শাহজাহানের মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিচার দাবি জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র‌কিবুল ইসলাম এ বিষয়ে বলেন, প‌রিবা‌রের অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

৩০.০৮.২০২৫

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ ।প‌রিবা‌রের, স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। 

আপডেট সময় : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫