ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের। আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস।

ভাঙ্গায় রাজপথে আন্দোলন ৯০ জনের বিরুদ্ধে মামলা।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৯ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় আলগী ও হামিরদী ইউনিয়নকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ঘটনায় পুলিশ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদেরও আসামি করা হয়েছে।এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন রবিবার রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় ঐক্য পরিষদের মুখপাত্র ম. ম. ছিদ্দিক মিয়াকে। এছাড়াও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াসহ মোট ৯০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক মিয়াকে আটক করে। পরে তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিভাজন ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়ায় রাজধানী ঢাকার সঙ্গে প্রায় ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে পড়ে, রাস্তা বন্ধ থাকায় লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে।এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জন ভোগান্তি নিয়ন্ত্রণে পুলিশ মামলাটি দায়ের করেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫।

ভাঙ্গায় রাজপথে আন্দোলন ৯০ জনের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫