ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

যুবলীগ নেতা দুর্জয়ের ত্রাসের রাজত্ব। দশ বছরে রাতারাতি শতকোটি সম্পদের মালিক, কারখানাই আসামিদের আশ্রয়স্থল।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩২৪ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ সদর উপজেলায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম দুর্জয় প্রতিষ্ঠিত “দুর্জয় ফ্যাক্টরি” এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। অভিযোগ উঠেছে, এই ফ্যাক্টরিকে আশ্রয়স্থল বানানো হয়েছে বিভিন্ন মামলার আসামি, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের।

স্থানীয়দের দাবি, গত এক দশকে দুর্জয় যুবলীগের পদ ব্যবহার করে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পান তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে।

জানা গেছে, মাত্র দশ বছরে দুর্জয়ের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে শত কোটি টাকায়। গোপালগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় একাধিক বাড়ি, জমি, গাড়ি ও ফ্যাক্টরির মালিক হয়েছেন তিনি। ফ্যাক্টরির ভেতরেই গড়ে তুলেছেন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কেন্দ্রবিন্দু, যেখানে নিয়মিত বসে নানা ধরনের গোপন বৈঠক।

এলাকার সচেতন মহল বলছেন, দুর্জয়ের এসব কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে বলেই প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে দিন দিন তার দাপট আরও বেড়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা শরিফুল ইসলাম দুর্জয়ের বক্তব্য জানা যায়নি।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে দুর্জয়ের ত্রাসের রাজত্ব থেকে এলাকাবাসী মুক্তি পেতে পারে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

যুবলীগ নেতা দুর্জয়ের ত্রাসের রাজত্ব। দশ বছরে রাতারাতি শতকোটি সম্পদের মালিক, কারখানাই আসামিদের আশ্রয়স্থল।

আপডেট সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫