ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচের বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর,২০২৫) তারিখ সিরাজগঞ্জ ম্যাটসে জমকালো আয়োজনে উদযাপিত হল “আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠান-২৫”। পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করে আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০:০০টা হতে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আঃ আজিজ সরকার  এরপর পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে ম্যাটসের মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান হুমায়ূন কবীরের বড় মেয়ে হুমায়রা কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম পরিচিতি পর্ব শুরু হয়।

সংগীত পরিবেশন করেন হুমায়ূন কবীরের ছোট মেয়ে হিমি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সিরাজগঞ্জ ম্যাটসের টিউটর তরিকুল ইসলামের মেয়ে তাকির, তরিকুল ইসলাম নিজেও একটি কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশন করেন আইএইচটির প্রাক্তন শিক্ষার্থী সবুজ। কৌতুক পরিবেশন করেন হুমায়ূন ও মাজেদুল।

নাচ,গান, কবিতা ও কৌতুকের মাধ্যমে আগত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানকে এনে দিয়েছে বহুমাত্রিক বিনোদন উপভোগের অনন্য উচ্চতায়।

সকালে গরম গরম খিচুড়ির সাথে ডিম রসনায় নতুন মাত্রা সকলকে মোহিত করেছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বন্ধুত্বের অমলিন পরশ পাওয়ার আশায় ছুটে এসেছিল তীব্র শীতকে উপেক্ষা করে। সুদূর খাগড়াছড়ি, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী, বগুড়া, রংপুর, শেরপুর, পাবনা, টাঙ্গাইল,ঢাকা, মাদারীপুর, বাগেরহাট বিভিন্ন জেলায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ পুনর্মিলনী অনুষ্ঠান উপস্থিত হন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরনে ছিল হালকা সবুজ কালারের পাঞ্জাবি ও শাড়ি। অপূর্ব এক রংয়ের মেলবন্ধনে অনুষ্ঠানটি চির স্মরণীয় হয়ে থাকবে সিরাজগঞ্জ ম্যাটসের জীবদ্দশায়।

অনুষ্ঠান শেষে দুপুরে গরম পোলাউ ভাত , পাঁচমেশালি তরকারি, চিকেন রোস্ট, সুস্বাদু খাসির মাংস সাথে সিরাজগঞ্জের বিখ্যাত দধি।

খাওয়া দাওয়া শেষে প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম সকল অতিথিকে একটি করে বই ও একটি গেঞ্জি উপহার দেন।যা অনুষ্ঠানকে এনে দিয়েছে নতুন মাত্রা। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের রেজাউল ইসলাম, গাইবান্ধার মাজেদুল, ফিরোজ কবির, সৈয়দপুরের লিটন, সিরাজগঞ্জের হুমায়ূন, তরিকুল, , রবিউল, ইদ্রিস আলী ও বিপ্লব, টাঙ্গাইলের আলমগীর ও জাহাঙ্গীর, যশোরের আব্দুর রশীদ, পাবনার মতিউল ও শহিদুল নোয়াখালীর টি আলম, বাগেরহাটের জুলেখা ও তৃপ্তি দেবনাথ, মাদারীপুরের সুলেখা, দিনাজপুরের নাসরিন নুরুজ্জামান, আব্দুর রাজ্জাক, আহসান হাবীব,রেখা, মোজাম্মেল,ডালিয়া,ছাবিহা, স্বদেশ সরকার,সদর উদ্দিন, খাদেমুল, জহিরুল প্রমূখ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। অনেক প্রাক্তনী আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে পরিচয় পর্ব শেষ করেন। তাদের সবার একটাই সুর সময় ফুরিয়ে যাক কিন্তু বন্ধুত্ব অটুট ও অমলিন থাকুক। বন্ধুত্বের বিনে সুতোয় আমাদের এ মিলন যেন চির ভাস্বর ও চির স্মরণীয় হয়ে থাকুক সবার হৃদয়ের মনিকোঠায়,হে বন্ধু বিদায়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

আইএইচটি রাজশাহী-৯৬ ব্যাচের বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫