ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

মাদারীপুর রাজৈরের কদমবাড়ীতে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫২ জন সংবাদটি পড়েছেন

আজ শনিবার ( ২৭ ডিসেম্বর,২০২৫) তারি মাদারীপুর রাজৈরের কদমবাড়ীতে বিকাল ৪:০০টায় ময়মনসিংহ জেলার ভালুকায় নির্মমভাবে পিটিয়ে এবং জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে হাজার হাজার নারী পুরুষ,বৃদ্ধ ও শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাদের সবার একটাই দাবি গণতান্ত্রিক বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান সুযোগ ও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু বর্তমান সরকার এই মৌলিক অধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যেন এই বাংলাদেশে অন্যায়ভাবে আর কাউকে জীবন দিতে না হয়। যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তবে তার শাস্তি দিবে রাষ্ট্র ও সরকার।কেন উগ্রবাদীদের হাতে নৃশংসভাবে নিহত হবে এদেশের সাধারণ মানুষ।এ অন্যায়ের প্রতিবিধান রাষ্ট্রকেই করতে হবে। ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কদমবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সনজীব কুমার দাস, সাবেক ব্যাংক কর্মকর্তা সুধাংশু কুমার গাইন,প্রীতিশ কুমার বিশ্বাস,দীলিপ কুমার গাইন, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক। সম্পাদক মৃণাল সরকার,দুলাল চন্দ্র অধিকারী,সামিন্দ্র সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তাদের দাবি আর যেন এদেশে নিরীহ জনগণের ওপর বর্বরোচিত, নৃশংস ও কাপুরোষোচিত জঘন্য অপরাধ সংঘটিত না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার ব্যর্থ হলে যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বিচারের দাবি তুলতে বাধ্য হবো। বক্তারা আরো বলেন, আমরা এদেশের ভূমি পুত্র। আমরা চাই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিটি পর্যায়ে আমরা অংশীজন হয়ে রাষ্ট্রকে বৈশ্বিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। তারা আরো বলেন, উগ্রবাদীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া দিপু চন্দ্র দাসের পরিবারের সম্পূর্ণ ভোরণপোষনের দায়িত্ব সরকারকেই নিতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

মাদারীপুর রাজৈরের কদমবাড়ীতে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫