ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার। ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার। মাতামুহুরী উপজেলা শাখা’র বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত।  অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন। হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫১৪ জন সংবাদটি পড়েছেন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ হুঁশিয়ারি দিয়েছেন, যদি আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হয়, তাহলে তিনি জনসাধারণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানা ঘেরাও করবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতের নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কল্যাণপুর যুব সংঘের উদ্যোগে।

হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিজস্ব কোনো প্রতীক নেই। ফলে আওয়ামী লীগের ভোটাররা যে কোনও দলকে ভোট দিতে পারেন। তবে কেউ যদি আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে হয়রানি বা গ্রেপ্তার হয়, তা তিনি মেনে নেবেন না।

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যেই কিছু ঘটনা ঘটেছে, যেখানে আওয়ামী লীগ সমর্থন করার অভিযোগে মানুষকে হয়রানি করা হয়েছে। “যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের কোনোভাবেই হয়রানি করা চলবে না। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজে থানা ঘেরাও করব,” যোগ করেন হারুনুর রশীদ।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যেও বলেন, “আমাদের সময়ও আমরা ঘরে বসে থেকেও মিথ্যা মামলার শিকার হয়েছি। এখন যদি নিরপরাধ মানুষদের মিথ্যা মামলায় আটক করা হয়, তাহলে পার্থক্য কোথায়? এই দেশে কি আওয়ামী লীগের লোকজন সবাই অপরাধী?”

নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন হারুনুর রশীদ। তিনি বলেন, “আমার শক্তি হবে জনগণ। চাঁপাইনবাবগঞ্জে আর কোনো অন্যায়, চাঁদাবাজি বা দখলদারি চলবে না। কেউ বিএনপি করি বলে বা এমপির লোক বলে অন্যায় করলে ছাড় পাবে না। মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষের সংস্কৃতি আমরা আর দেখতে চাই না।”

তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই পরিবর্তন বাস্তবায়নের জন্য আপনাদের সমর্থন প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার।

নিরপরাধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের।

আপডেট সময় : ১২:১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬