ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান। রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন নওগাঁয় ১৭জন শিক্ষকের ১০জন মাত্র পরীক্ষার্থী; তবুও পাস করলো না কেউ  কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ গাজীপুর নাওজোড় এলাকায় আগুন জ্বালিয়ে পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন মায়ের বুকই হয়ে উঠল দুর্গের ঢাল। শিক্ষার্থীরা ব্যর্থ, নাকি ব্যর্থ আমাদের শিক্ষাব্যবস্থা?

দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত রোববার আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান অভিনেত্রী নিজেই।

আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্যাপন করেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’। মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপছন্দ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

মধুমিতার বিয়ের খবরে অনেক ভক্তের হৃদয় ভেঙ্গে চোখে নেমে এসেছে অশ্রুধারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান।

আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬