ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, স্বজনদের ক্ষতিপূরণ দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৪৭৩ জন সংবাদটি পড়েছেন

চট্টগ্রাম জেলার হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনের নির্মাণাধীন নারী ব্যারাকে নির্মাণকাজ চলাকালীন চরম অবহেলার কারণে একজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ ইব্রাহিম (৩৬), পিতা মোঃ আলমগীর। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ এলাকায়। জানা গেছে, ইব্রাহিম নারী ব্যারাকের ৬তলায় মাচাঁর ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় মাচাঁ ভেঙে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে সাহা জববাড়িয়া লাইসেন্স নামীয় একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কাজ শুরুর দীর্ঘদিন পরেও সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সেফটি গিয়ার, নিরাপদ মাচাঁ ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন করে বিষয়টি অবগত করেন এবং ঘটনার গুরুত্ব তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে।

নির্মাণস্থলে নিরাপত্তার ঘাটতি এবং শ্রমিকের মৃত্যুর এই ঘটনা বাংলাদেশ শ্রম আইন ও নিরাপত্তা বিধির চরম লঙ্ঘন বলে মনে করেন শ্রম বিশেষজ্ঞগণ। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতালের জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও শ্রম অধিদপ্তরের জরুরি তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছে শ্রমিক সংগঠনগুলো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, স্বজনদের ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫