ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎ সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎ সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে ‘দৈনিক বরিশাল বুলেটিন’ ‎ টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা ‎কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ‎ ধামইরহাটে অগ্নি কান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলসহ জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা হয়ে কাজী নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

‎মিছিল থেকে বক্তারা বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। দ্রুত এসব সংকটের সমাধান করতে হবে।

বক্তারা সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলের দাবি জানান। তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।

সমাবেশে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মূল্যস্ফীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার যদি এসব সংকট মোকাবিলা করতে না পারে, তাহলে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে হবে।

‎বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎

আপডেট সময় : ১১:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬