ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎ সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎ সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে ‘দৈনিক বরিশাল বুলেটিন’ ‎ টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী নড়াইলের লোহাগড়া ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা ‎কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক গোপালগঞ্জে ছাত্রীদের হয়রানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ নিয়েও এনপিএসের প্রতিবাদ ‎ ধামইরহাটে অগ্নি কান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রচার সম্পাদক সাগর রহমানের জন্মদিন পালন। পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল ১০ সেপ্টেম্বর বিকেলে মুকসুদপুর থানার টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকা থেকে তাঁকে হাতে নাতে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

‎পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল মুকসুদপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মাকসুদাকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ৪টি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে সংরক্ষিত মোট ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন পাওয়া যায় ৮০ গ্রাম।

গ্রেপ্তারকৃত মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহতি থাকবে।

Tag :
About Author Information

Ahmed Ahad

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক ‎

আপডেট সময় : ১১:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬