ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিশোর অপহরণ, উখিয়ায় গ্রেপ্তার ২ উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী? অলি আহমদের বক্তব্য ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা

তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

মো: আল-মাহফুজ শাওন, খুলনা

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন দলীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরদার। সভা পরিচালনা করেন তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মাহাবুবুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আজিজুর রহমান আজিবার, কামাল উদ্দিন লস্কর, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, তেরখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, তেরখাদা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক ত্যাগী নেতাকর্মী দলীয় সুযোগ-সুবিধা ও কর্মকাণ্ডে যথাযথভাবে সম্পৃক্ত হতে পারছেন না। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে কিছু ‘হাইব্রিড’ নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তির প্রভাবের কারণে দীর্ঘদিনের তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন।

সভায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর নাম উল্লেখ করে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। বিশেষ করে সাবেক চেয়ারম্যান জুলু ও প্রভাবশালী নেতা রুনুর বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়।

তবে সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাইও করা সম্ভব হয়নি।

সভায় তেরখাদার তৃণমূল নেতাকর্মীদের দলীয় কর্মকাণ্ডে সমানভাবে সম্পৃক্ত করা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় সুযোগ-সুবিধা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

আপডেট সময় : ০১:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬