ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’ ৭ নভেম্বর: বিপ্লব, সংহতি ও গণতন্ত্রের অঙ্গীকার। বিভেদের দেয়াল ভেঙে অখণ্ড সনাতন সমাজ গঠনের প্রত্যয়ে আমগ্রামে মতুয়া মিশনের একাত্মতার প্রকাশ। ঘরে ঘরে গীতার আলো, হৃদয়ে হৃদয়ে মানবতা—বাগীশিকের অভিষেকে নতুন সমাজ জাগরণের প্রত্যয়। যশোরের শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন!

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৮ জন সংবাদটি পড়েছেন

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী চারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজু প্রামাণিক, মাহফুজ সরকার, মামুন সরকার ও ফরহাদ কবির ফুয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক সুমন ও রাজু সরকার,

উপজেলা যুবদলের সদস্য আলামিন, পৌর তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শিববাড়ি মোড়ে রবীন্দ্রনাথের ভাস্কর্যে কালি, ঘটনাস্থল পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

আপডেট সময় : ১১:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬